দলীয় সিদ্ধান্ত আমান্য করায় বিশ্বনাথের ৯ নেতা-নেত্রীকে বহিস্কার করল বিএনপি

915

বিশ্বনাথ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৫ম উপজেলা পরিষত নির্বাচনে অংশগ্রহন করায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ৯ নেতা-নেত্রীকে প্রাথমিক সদস্য পদসহ বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। রোববার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এই তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমেদ-নূর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি বেগম স্বপ্না শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিশ্বনা উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন।