শ্রীমঙ্গলে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

883

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় স্বামী ফারুক মিয়াকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী শিরীন আক্তারকে আটক করছে। সোমবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক
সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামের ইমাম উদ্দিন মিয়ার ছেলে

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দা দিয়ে কুপিয়ে স্বামী ফারুক মিয়াকে আহত করে। পরে তার চিৎকারে বাসার আশপাশের লোকজন ছুটে আসলে তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা সরকারি হাসপাতালে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ফারুকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শিরীনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।