লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সাথে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার মতবিনিময়

985

ওয়ানবাংলানিউজ: শুক্রবার লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখা এক মতবিনিময় সভায় মিলিত হয়।বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার পরিচিতি তুলে ধরেন সংগঠনের সভাপতি সাজিয়া সুলতানা স্নিগ্ধা এবং সাধারন সম্পাদক শাহিন নাহার লীনা।
বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেনস ব্রাঞ্চ ২০১৭ সালে যাত্রা শুরুর পর সর্বমোট ১৬ টি কার্যক্রম পরিচালনা করে।এ কার্যক্রম গুলো তুলে ধরেন দপ্তর সম্পাদক। তার মাঝে অন্যতম ঘরে বাইরে নির্যাতিত নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদেরকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার সর্বচ্চ সহযোগিতা করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার পক্ষ থেকে । এছাড়াও ২০১৯ – ২০২০ সালের গৃহীত পরিকল্পনাগুলো মাননীয় হাই কমিশনারের কাছে তুলে ধরা হয়। পরিকল্পনাগুলোর মাঝে অন্যতম নারীর ক্ষমতায়ন শীর্ষক গোলটেবিল , দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাংলাদেশের মানুষকে সহায়তা, যুক্তরাজ্যে বসবাসরত নির্যাতিত নারীদের জন্য হেল্পলাইন ,নারী অধিকার নিয়ে সচেতনতামুলক কর্মশালা, আইনি সহায়তা প্রদান, বাংলাদেশ থেকে আগত নারীদের এদেশের কৃষ্টি কালচার , শিক্ষা , চাকুরি তে সহায়তা, বর্ষবরণ আয়োজন ,যুক্তরাজ্যের সকল মানবাধিকার কর্মীদের নিয়ে কনফারেন্স, জাতীয় এবং বিশেষ দিবসগুলো পালন সহ অন্যান্য পরিকল্পনা।
অতীত কার্যক্রম এবং ভবিষ্যৎ কার্যপ্রণালী নিয়ে বিশদ আলোচনার পর যুক্তরাজ্যে এই প্রথমবারের মত নারী হাইকমিশনার পাওয়া উপলক্ষে মান্যবর হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার পক্ষ থেকে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য ওমেন শাখার সহ সভাপতি মাহমুদা খানম মনি, কোষাধ্যক্ষ হাসিনা হোসেন তুহিন,দপ্তর সম্পাদক নাজমা সুলতানা নার্গিস,সহ সাধারন সম্পাদক শামিমা বেগম ,আন্তর্জাতিক সম্পাদক মিফাতুল নূর। আলোচনা সভা শেষে মান্যবর হাই কমিশনার সংগঠনের উত্তরতর সমৃদ্ধি কামনা করেন।