সুইন্ডন প্যারিষ কাউন্সিল নির্বাচনে পিতা পুত্রসহ ৩ বাঙালী কাউন্সিলার নির্বাচিত

    863

    ওয়ানবাংলা নিউজ: গত ৪ মে বৃহস্পতিবার সেন্টাল সুইন্ডনের সাউথ প্যারিষ কাউন্সিল নির্বাচনে ৩ জন বাঙালী কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন জুনাব আলী, জামাল মিয়া, ও জাবেদ মিয়া। তারা সকলেই লেবার পার্টি থেকে নির্বাচিত হন। এর মধ্যে জামাল মিয়া ও জাবেদ মিয়া সম্পর্কে পিতা ও পুত্র। তাদের দেশের বাড়ী বিশ্বনাথ উপজেলার মুন্সির গাঁও গ্রামে বলে জানাগেছে।

    স্থানীয় সুইন্ডন এডভাইজার পত্রিকার সূত্রে জানাগেছে সেন্টাল সুইন্ডন সাউথ প্যারিষ কাউন্সিলের ওয়ালকোট এন্ড পার্ক নর্থ ওয়ার্ড থেকে ১ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে জামাল মিয়া। সেন্ট্রাল ওয়ার্ড থেকে ২হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুনাব আলী এবং পার্ক সাউথ ওয়ার্ড থেকে ৫৭১ ভোট পেয়ে নির্বাচিত হন জাবেদ মিয়া।

    স্থানীয় সুত্রে জানাগেছে এবারের কাউন্সিল নির্বাচনে সেন্টাল সুইন্ডনের সাউথ প্যারিষ কাউন্সিলের বিভিন্ন ওয়ার্ড ৭জন বাঙালী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে 6 জন লেবার পার্টি থেকে অন্যজন কনজাবেটিভ পার্টি থেকে। প্রার্থী হচ্ছেন জুনাব আলী, জামাল মিয়া, জাবেদ মিয়া, মো: ওমর আলী, আব্দুল হামিদ রফি, সালেহ আহমদ, পারভেজ চৌধুরী। এর আগে উক্ত এলাকা মাত্র ২জন বাঙালী কাউন্সিলার নির্বাচিত হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। এখানকার অপর কাউন্সিলার হচ্ছেন আব্দুল আমিন।