লন্ডন মহানগর বিএনপির প্রতিবাদ সভা : তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহারের দাবী

1389

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেপ্তারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে লন্ডন মহানগর বিএনপি। গত ২ মে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির অফিসে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপর সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দি বাবু আ্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সোহেল শরীফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ করিম, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ রুবেল, নজরুল ইসলাম মাসুক, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান, আর্ন্তজাতিক সম্পাদক আবু নোমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, সমবায় সম্পাদক মোহাম্মদ ওমর গনি, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর, আইন সম্পাদক সয়দ তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক আশিক বক্স, আবু তালেব, খালি আল হোসাইন রিয়াদ, মোহাম্মদ মোমিন মিয়া, আ¦দুর রহমান, রাসেল আহমেদ, লুতফুর রহমান, হাসান জাহেদ প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেপ্তারী পরোয়ানা জারী করায় এর নিন্দা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে ও বিএনপিকে নিশ্চিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসকল অপকর্ম করে যাচ্ছে বর্তমান অনির্বাচিত শেখ হাসিনার সরকার। বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এম মালেকের উপর হামলার প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির প্রতিবাদ সভা

স্পেন সফররত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেকের উপর নগ্ন হামলার প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে লন্ডন মহানগর বিএনপি। গত ২ মে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির অফিসে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় সভায় বক্তারা অভিযোগ করেন স্পেনস্থ বাংলাদেশের রাষ্ট্রদুত হাসান মাহমুদ এর প্রত্যক্ষ মদদে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেকের উপর স্থানীয় একটি হোটেলের সামনে বাকশালী আওয়ামীলীগ হামলা করে। বক্তারা অবিলম্বে দু:স্কৃতিকারী চিহিৃত করে বিচারের আওতায় আনতে স্পেন পুলিশের প্রতি আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপর সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দি বাবু আ্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সোহেল শরীফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ করিম, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ রুবেল, নজরুল ইসলাম মাসুক, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান, আর্ন্তজাতিক সম্পাদক আবু নোমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, সমবায় সম্পাদক মোহাম্মদ ওমর গনি, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর, আইন সম্পাদক সয়দ তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক আশিক বক্স, আবু তালেব, খালি আল হোসাইন রিয়াদ, মোহাম্মদ মোমিন মিয়া, আ¦দুর রহমান, রাসেল আহমেদ, লুতফুর রহমান, হাসান জাহেদ প্রমুখ।