ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ঢাকা অফিস চালু

    1226

    ব্র্যাক ব্যাংক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড ঢাকায় কার্যালয় খুলেছে।

    বুধবার ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ ঢাকার বাড্ডায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    ব্যাংকের পরিচালক কাজী মাহমুদ সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম এসময় উপস্থিত ছিলেন।

    এই অফশোর অফিস যুক্তরাজ্য ও ইউরোপে প্রবাসী বাংলাদেশীদের জন্য সপ্তাহ জুড়ে ২৪ ঘণ্টাই চালু থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।