মিল্টন কিংন্স ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদযান (ভিডিওসহ)

851

ওয়ানবাংলানিউজ: প্রতি বছরের ন্যায় এবারো বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ ও শিশু কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল মিল্টন কিংন্স ফ্রেন্ডস ক্লাবের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান। রবিবার স্থানীয় স্টাটফোর্ড হলে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে শিশু-কিশোর ও নানান বয়সীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধূলার প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও সংঙ্গীতা অনুষ্ঠানের। একই অনুষ্ঠানে মিল্টন কিংন্স কাউন্সিলের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।

ক্লাবের চেয়ারম্যান তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিল্টনকিংস কাউন্সিলের মেয়র ডেভিড হোপকিন্স, মেয়রেস সুচান হোমকিন্স, উলবারটন এন্ড গ্রিনলিস কাউন্সিলের মেয়র আনছার হোসেন, কাউন্সিলার হিলারি হিলারি সান্ডার্স ও কাউন্সিলার মোহাম্মদ খান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিগন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন এবং আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন সহ সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুহেল আলী, সহ সাধারণ সম্পাদক আল আমিন (ছাতার), ট্রেজারার আব্দুল মুমিন, সহ ট্রেজারার আশরাফ উদ্দিন, ইভেন্ট সেক্রেটারী নাজরুল চৌধুরী নাজ, সদস্য সাহেদ আলী, নিজাম উদ্দিন, নাবিল মিয়া, জাকির হোসেন চৌধুরী (ফাহিম), হারুন রশিদ, কবির মিয়া, ফখরুল ইসলাম চৌধুরী, মিন্টু মিয়া, রজিম আলী, নাহিদ মিয়া প্রমুখ।