স্কুটারে এসে প্রতিবেশীর ক্রিসমাস লাইট কা*টলেন বৃদ্ধা…

21

সাইফ হাসান: ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের মিডলসব্রোতে মোবিলিটি স্কুটারে চড়ে এসে প্রতিবেশীর বাড়ির ক্রিসমাস লাইট কাঁচি দিয়ে কে*টে দিয়েছেন এক বৃদ্ধা। বুধবার রাত ১১টার দিকে বেথ উইলসন-ক্রফট নামের এক নারীর বাড়ির সামনে এই ভা*ঙচুরের ঘটনা ঘটে। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা স্কুটার নিয়ে এসে তার কে*টে দেওয়ার পরপরই পুরো বাড়ির আলোকসজ্জা নিভে যায়। এই ঘটনার পর ক্ষুব্ধ বাড়ির মালিক পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং অপ*রাধীকে শনাক্ত করতে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

৩১ বছর বয়সী বেথ উইলসন-ক্রফট তার ছয় বছর বয়সী সন্তানকে নিয়ে মিডলসব্রোর ওই বাড়িতে বসবাস করেন। ক্রিসমাস উপলক্ষে তিনি বাড়ির ছাদে সান্তা ক্লজ ও রুডলফ এবং বাগানে দুটি স্নোম্যানসহ আকর্ষণীয় আলোকসজ্জা করেছিলেন, যা দেখতে আশপাশের এলাকার মানুষও ভিড় জমাতেন। তবে অভিযুক্ত ওই বৃদ্ধাকে তিনি আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন।

সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বেথ স্পষ্ট জানিয়ে দেন, কেউ তার ক্রিসমাস সাজসজ্জা পছন্দ না করলে সেটি তাদের দুর্ভাগ্য। এর জবাবে তিনি আরও বড় পরিসরে গান গাওয়া সান্তা এবং স্নো মেশিন বসিয়ে বাড়ি সাজানোর ঘোষণা দেন।

অনলাইনে ভিডিওটি দেখার পর এক ব্যক্তি এগিয়ে এসে সোল্ডারিংয়ের মাধ্যমে কাটা তারগুলো জোড়া লাগিয়ে দেন এবং আলোকসজ্জাটি পুনরায় চালু করেন। এদিকে প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই বৃদ্ধাকে উৎসববিরোধী বলে অভিহিত করেছেন এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

#যুক্তরাজ্য #ব্রিটেনসংবাদ #ক্রিসমাস #মিডলসব্রো #aknews #onebanglanews