গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস আমেরিকার সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ লন্ডনে সংবর্ধিত

581
ওয়ানবাংলানিউজ : গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস আমেরিকার সাধারণ সম্পাদক ও আওয়ামী  যুবলীগ মিশিগান স্টেটের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদের সম্মানে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউকে ও ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ইউকে এক সংবর্ধনা সভার আয়োজন করে ।

গত ১৭ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে  গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি তমিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নাহিন মাহমুদের পরিচলনায় উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সভাপতি ফেরদৌস আলম, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ইউকের উপদেষ্টা এম আব্বাছ উজ জামান, আব্দুল আহাদ, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ইউকের যুগ্ম আহবায়ক মাহমুদ মিয়া মানিক, প্রকার সম্পাদক মফিজুর রহমান চৌধুরী একলিল,আকরাম হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, রিয়াজ উদ্দিন, আব্দুল কাইয়ুম বেলাল ও সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখছেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদ
 সভায় বক্তারা বিশ্বের যেখানেই গোলাপগঞ্জের মানুষের বসবাস সেখানেই গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের কার্যক্রম প্রসারের উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া গোলাপগঞ্জ উপজেলার দরিদ্র্র পীড়িত জন গনের উন্নয়নে যুক্তরাজ্য, আমেরিকা ও ইউরোপের সংঠনগুলোকে সমন্বিত ও পরিকল্পিত ভাবে কাজ করতে হবে।
সংবর্ধনার জবাবে আমেরিকার মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ  হেল্পিং হ্যান্ড  ইউএসএ’র  সাধারণ সম্পাদক শাহিদুর রাহমসন চৌধুরী জাবেদ লন্ডনে গোলাপগঞ্জ বাসীর অতিথিয়েতার প্রশংসা করে বলেন প্রবাসের ব্যস্ততা সত্ত্বেও মাটি ও মানুষের কাজ করায় আপনারা ধন্যবাদ পাবার দাবি রাখেন। লন্ডনের প্রস্তাব গুলো আমরা আমেরিকার সভায় আলোচনা করবো এবং ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের রি-উইনিয়ন সফলে ইতিবাচক ভূমিকা রাখবো।