লন্ডনে অগ্নিকান্ড : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ : পরিদর্শনে প্রধানমন্ত্রী টেরিজা মে: তদন্তের নিদের্শ

1602

জাকির হোসেন কয়েছ: ওয়েষ্ট লন্ডনের কিন্সটন এর গ্রেনফেল টাওয়ারে আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ১৭ জনে। বিবিসি খবর নিশ্চিত করেছে। তবে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বহু পরিবারের সদস্যরা এখনো স্বজনদের খুজে বেড়াচ্ছেন। ফায়ার সার্ভিস বলছে টাওয়ারে যদি কেউ থাকে তাহলে তার আর বেঁচে থাকার সম্ভবনা প্রায় নেই। আহত ৬৮ জনের মধ্যে এখনো হাসপাতালে রয়েছেন ৩০জন। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক। এখনো নিখোঁজ রয়েছে বাংলাদেশী একটি পরিবার।

এদিকে ব্রিটেনের রানী নিহতের জন্য প্রার্থনা ও স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। অন্যদিকে অগ্নিকান্ডের দুইদিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। এসময় তিনি আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারন জানতে চেয়েছেন এবং পূর্ণতন্তের নিদের্শ দিয়েছেন।

ফায়ার সার্ভিস জানায় তারা বুধবার রাত ১২টা ৫৪ মিনিটে খবর পায় ২৪তলা ভবনে আগুন লেগেছে। এসময় ভবনের শত শত লোক ঘুমিয়ে ছিলেন। তারা দ্রুত ৬৫জন বয়স্ক ও শিশুকে উদ্ধার করে। যাদের অনেকেই ভয়ংকর আগুন ও ধোয়াঁ আটকে পড়েছিলেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস কমিশনার মিস কটন বলেছেন, টাওয়ারের সমস্ত ফ্লোর তাল্লাশি করা হয়েছে। আগুনের ধ্বংসাবশেষ খুবই মারাত্মক যা বলা খুবই কঠিন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আরো ২৪ ঘন্টা সময় লাগবে বলে তিনি জানান।

এদিকে কেনসিংটন ও চেলসি কাউন্সিল ক্ষতিগ্রস্থ ৪৪টি পরিবারকে জরুরীভাবে থাকার জায়গা দিয়েছে।