দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের উদ্যোগে এক সভা গত ২ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আলীর পরিচালনায় সভায় জানানো হয় উক্ত সংগঠনের মাধ্যমে বিগত বেশ কয়েক বছর যাবত ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু স্কুলে সাপোর্ট টিচারের ব্যয়বার বহন করে আসছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের লেখা পড়ার মান বৃদ্ধি পেয়েছে। এদিকে সভায় আগামী দুই বছর আরো বেশ কিছু বিদ্যালয়ে সাপোর্ট টিচারের জন্য স্পন্সকারী ট্রাস্টি সাজিদ আলী মেনন, নেছার আলী লিলু, আব্দুল মালিক ফয়ছল, আলী আহমদ ও শরফরাজ খান চপলকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ আসনের সাবেক এমপি ও সংগঠনের ট্রাস্টি আলহাজ্ব শফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য আনর মিয়া শাহজাহান, হামিদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আব্দুল তৌয়াহিদ, কামাল উদ্দিন আহমদ, সেলিম আহমদ, উপদেস্টা মোহাম্মদ মাহমদ হোসেন, মোহাম্মদ আব্দুল গফুর, গিয়াস উদ্দিন, নেছাওর আলী, আব্দুল মুকিত, ট্রাস্টি আলা উদ্দিন, আফছর মিয়া ছোট মিয়া, আব্দুল হামিদ, হামদু মিয়া, আব্দুস শহিদ হারুন, আখলাকুর রহমান, আবুল হাসনাত, আহমেদুল হক সিকদার, নূরুল ইসলাম তুরন, আব্দুল হান্নান, তুফায়েল আহমদ আলম প্রমুখ।
সভায় সাপোর্ট টিচারের জন্য সাড়ে ৭ লাখ টাকা ও বৃত্তি বিতরনের জন্য আরো তিন লাখ টাকা কালেকশন করা হয়।















