ইউকে ইয়ুথ ক্যারম এসোসিয়েশন কার্যকরী কমিটি গঠিত

713

ওয়ানবাংলানিউজ: গত ২৩শে জানুয়ারি রোজ বুধবার পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারম ক্লাবে জনাব মোঃ দেলওয়ার হোসেন (গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস সহ-সভাপতি ও এডুকেশন ট্রাস্ট গোলাপগঞ্জ) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ক্লাবের সভাপতি জনাব জুলহাস আহমদ চৌঃ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব আহবাব হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারম ক্লাবের সাবেক সভাপতি জনাব সোনাহর আলী রিংকু, আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জনাব নজরুল ইসলাম।
১৫ সদস্যবিশিষ্ট ইউ,কে ইয়ুথ ক্যারম এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সাউন্ডটেক ক্যারম ক্লাবের সভাপতি জনাব জুলহাস আহমেদ চৌঃ। দুই বৎসরের পূর্ণাঙ্গ কমিটির নাম নিম্নে দেওয়া হল: চেয়ারপার্সন মোঃ আব্দুর রহমান খান সুজা, ভাইস চেয়ারপার্সন মোঃ আব্দুল আহাদ, ভাইস চেয়ারপার্সন মোঃ সুলতান হায়দার, সেক্রেটারি সাইফ আহমেদ, সহ সেক্রেটারী জায়েদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল মিয়া, সহ কোষাধ্যক্ষ মোঃ আজাদ চৌঃ, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আ়়ং আলীম, প্রচার সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফরিদ আহমদ। সদস্য জুনেদ আহমদ, জামিল উদ্দিন, ফরহাদ আহমদ, কাদির আহমেদ।

উপস্থিত অতিথিরা কেক কেটে নতুন সংগঠনের শুভ সূচনা করেন এবং এর সাফল্য কামনা করেন। সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।