সাইফ হাসান: সাম্প্রতিক বড় ধরনের সাইবার হা*মলার পর যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে নগদ টাকাসহ ১৪টি জরুরি জিনিস ঘরে মজুদ রাখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। চলতি সপ্তাহে ইউরোপজুড়ে সুপারমার্কেট ও খাদ্য সরবরাহকারীদের সফটওয়্যারে সাইবার হা*মলার কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকজন মাংস সরবরাহকারীর ফ্রিজ অচল হয়ে পড়ে। এই ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনসিএসসি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে। সাইবার হা*মলা বা চরম আবহাওয়ার মতো সংকট যেকোনো মুহূর্তে আ*ঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের সাইবার হামলায় যুক্তরাজ্যের মাংস সরবরাহকারীদের ফ্রিজগুলোর বরফ গলতে শুরু করে এবং একটি ইউনিটের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এনসিএসসি প্রধান ড. রিচার্ড হর্ন জানিয়েছেন, গত বছরও অপরাধীদের হামলায় ব্রিটিশ খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এ বছর সংস্থাটি ১ হাজার ৮৩১টি সাইবার হামলার রিপোর্ট পেয়েছে, যার মধ্যে ৮০টি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সতর্ক করে বলেছেন, সরকারি সংস্থাগুলো মানুষকে সতর্ক করলেও শেষ পর্যন্ত নিজেদের জীবন ও ব্যবসার নিরাপত্তার সিদ্ধান্ত নাগরিকদেরই নিতে হবে।
জরুরি অবস্থার জন্য প্রতিটি পরিবারকে ১৪টি জিনিস মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিন দিনের খাবার ও পানির সরবরাহ, নগদ টাকা, পাওয়ার ব্যাংক, টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও, প্রাথমিক চিকিৎসার কিট, জরুরি ওষুধ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, গ্রীষ্মের দাবানলের পর সামনে তীব্র শীত বা বন্যার ঝুঁকি রয়েছে, তাই হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরে অন্তত টর্চ বা মোমবাতি কোথায় আছে তা সবার জানা উচিত। এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সৌদি আরবের প্রধান তেল কোম্পানির পাইপলাইনে হামলার কারণে ইউরোপে জ্বালানি সরবরাহ ও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচলও বর্তমানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্প্রতি পার্লামেন্টে টরি এমপি ডেভিড রিডের এক প্রশ্নের জবাবে নিরাপত্তামন্ত্রী ড্যান জার্ভিস জানিয়েছেন, এ বছরের শেষের দিকে জনসচেতনতা বাড়াতে একটি জাতীয় প্রচারণা শুরু করবে ক্যাবিনেট অফিস। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যাডাম ড্যান্সের প্রশ্নের উত্তরে মন্ত্রী স্টিফেন মরগান নিশ্চিত করেছেন যে, খাদ্য সরবরাহ সচল রাখতে স্থানীয় ফোরামগুলোর সাথে সরকার কাজ করছে। এর আগে প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স বলেছিলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং মে ও জুন মাসের রেকর্ড ভাঙা গরমের কারণে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যেখানে অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।
#যুক্তরাজ্য #সাইবার_হামলা #জরুরি_সতর্কতা #aknews #onebanglanews















