শাহজালাল বিমানবন্দরের সামনে ট্রাক ফুটপাতে, নিহত ২

516

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে দুজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় বলেন, গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পথচারী ডালিম (২০) ও মোবারক (২৭)।

এসআই শ্রীধান চন্দ্র রায় আরো বলেন, বিমানবন্দরে প্রবেশের পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। জনতা ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান এসআই।