ওয়ানবাংলানিউজ ডেস্ক: বৃটেনের অনলাইনভিক্তিক টিভি চ্যানেল ডিএল টিভি অফিস পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এই সময় তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মদের সাথে কথা বলেন। তিনি বৃটেনের মত জায়গায় বাংলা ভাষায় অনলাইন টিভি পরিচালনা করায় সংশ্লিস্টদের প্রশংসা করেন । ডিএল টিভির অফিস পরিদর্শন কালে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ, রুমান রহমান, মি: সানি, খসরুজ্জামান খসরু, রহিম উদ্দিন, শেখ আবু নাসের,এবং ডিল টিভির সি’ইও ডালিয়া লাকুরিয়া, শেখ সাদেক, মো:মঈনুল ইসলাম, ফজলে রহমান পিনাক সহ আরও অনেকে।















