ওয়ানবাংলানিউজ: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক খালেকুজ্জামান বলেছেন, খেলাফত মজলিস রঙ বদলানো কোন মৌসুমী দল নয়, নির্বাচন ও ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে খেলাফত প্রতিষ্টা করা।
গত ২৬ নভেম্বর সোমবার খেলাফত মজলিস লন্ডন মহানগরীর এক কর্মী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে অধ্যাপক খালেকুজ্জামান আরও বলেন খেলাফত মজলিস আলীম উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবীদের একটি প্লাটফর্ম। ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা ব্যাপারে কোন আপোষ করবে না। লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ,ইউকে শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান ,মাওলানা শওকত আলী ,হাফিজ আব্দুল কাদির ,ইউকে শাখার সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক ,মাওলানা আব্দুল করিম ,আব্দুল করিম ওবায়েদ মাওলানা নুফাইচ আহমেদ ,মাওলানা জাবির আহমেদ প্রমূখ।















