ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জিলা সমিতি ইউকের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত হন।
সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশফাক আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আকতার।

সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, কমিউনিটি নেতা সৈয়দ নূরুল ইসলাম দুলু, উপদেষ্টা জামাল হোসেন চৌধুরী, ব্রিকলেইন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা নাজমুল হোসেন চৌধুরী, চাঁন মিয়া, আরফিক আলী, সহ সভাপতি আশিক চৌধুরী, আঙ্গুর আলী, ইকবাল হোসেন, মন্তাজ আলী, আজহারুল ইসলাম সিপার, মল্লিক শাকুর ওয়াদুদ, আব্দুল কাহার,
মুজিবুল হক মনি, সহ সাধারণ সম্পাদক তারিফ আহমদ, সিজিল মিয়া, মুজিবুর রহমান মুজিব, সফিউল আলম বাবু, হেলাল মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, মোস্তাকুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তারেক আহমদ, কামরুল ইসলাম, তফজ্জুল হোসেন, আলমগীর হোসেন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ড. আনিছুর রহমান আনিছ, দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, মহিলা সম্পাদিকা রবি হক, সহ মানবাধিকার সম্পাদক ফখর উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মজুমদার মিয়া, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক সৈয়দ গোলাব আলী, সিনিয়র সদস্য তাহের কামালী, সাজিদুর রহমান, সৈয়দ আতাউর রহমান, রইচ উদ্দিন, জিল্লুর রহমান, সুহেল আহমেদ, আবুল হোসেন, শেখ রেজোয়ান, মাসুক মিয়া চৌধুরী প্রমুখ।
সভায় সুনামগঞ্জের বন্যাদুর্গতের সহায়তার ব্যাপারে আলোচনা হয়। সভায় সংগঠনের উন্নয়ন এবং সুনামগঞ্জের উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখতে সকল আরো বেশি সক্রিয় হবার আহবান জানানো হয়।















