দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে কাউন্সিলার ও সংগঠন সমূহকে সম্মাননা পদক প্রদান

951

ওয়ানবাংলানিউজ: দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে দয়ামীর ইউনিয়নের যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত কাউন্সিলারগন, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতি, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট, লুটন বালাগঞ্জ ওসমানী নগর সমাজ কল্যান সংস্থা, নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে ।
গত ২৬ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম। সাধারণ সম্পাদক বদরুল হুসেন ঝুনা চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সত্তার ইমন এর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আ ফ ম সোয়াইব। অনুষ্ঠানে উপস্থিত মেয়র, কাউন্সিলার ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের অতিথিরা।
সভায় বক্তারা দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বাংলাদেশে ও ব্রিটেনে বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত সংগঠনের ট্রাস্টি হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় জানানো হয় দয়ামীর ইউনিয়নে দরিদ্র অসহায় গৃহহীন পরিবারকে সহায়তা করতে গৃহ নির্মান প্রকল্প হাতে নিয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েকটি গৃহ নির্মানে ইউনিয়নের সকল প্রবাসীদের সহায়তা কামনা করা হয়।
যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয় তারা হচ্ছেন দয়ামীর ইউনিয়নের কৃতি সন্তান বারকিং ডেগেনাম বারা থেকে নির্বাচিত কাউন্সিলর সদরুজ্জামান খান, সাউথবরো টাউন কাউন্সিল থেকে নির্বাচিত মেয়র কাউন্সিলর জোলহাস উদ্দিন, করবিবরো কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান, মিল্টনকিং কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ খান, নরর্থামটন কাউন্সিলের কাউন্সিলার এনামুল হক এনাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর হেলাল উদ্দিন,
প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজিলা সমিতির পক্ষে সভাপতি সফিকউল্লা মিছলু, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, কোষাধক্ষ আব্দুল হাকিম জিলু , প্রবাসী বালাগনজ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের পক্ষে সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরু, লুটন বালাগঞ্জ ওসমানীনগর সমাজ কল্যান সংস্থার পক্ষে সভাপতি মইজুল ইসলাম শাজান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুনু মিয়া, কোষাধক্ষ মফিজুর রহমান খান জুবের,নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের পক্ষে শামসাদুর রহমান রাহীন, এম আলী, ইলিয়াছ আলী, ইকবাল আহমদ

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ সমিতির প্রতিষ্ঠতা সভাপতি আলহাজ কবির উদ্দিন প্রবীন মুরব্বী আলহাজ আব্দুল আজিজ, দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র প্রতিষ্ঠাকালিন সভাপতি মফিদুল গনি মাহতাব, সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী
গরিব কল্যান ট্রাস্টের সভাপতি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ফয়জুর রহমান, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর, নেছার আলী সমছু, সহ সভাপতি আবুল কয়েছ জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের সভাপতি আশিকুর রহমান, কমিউনিটি নেতা হারুনুর রশীদ, তাজির উদ্দিন মন্নান, সাংবাদিক জুবায়ের আহমদ কমিউনিটি নেতা জয়নাল আহমদ খান, জমসেদ আলী, আব্দুল হক নুনু মিয়া, আব্দুল খালিক, সিরাজ উদ্দিন, শহুল এম মুনিম, আবুল কালাম শেখ, মানিকুর রহমান গনি, শাহ নেছার আলী, আবিদ হুসেন অপু, আব্দুল হালীম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, মাওলানা মুক্তার আহমদ, জিলু মিয়া, আব্দুল মতিন, তহুর আলী, আবুল কাসেম, বাবুল খান, মুহিবুর রহমান লাভলু, সেলিম মিয়া, আবুল ফয়েজ, ফখরুল ইসলাম, সোলেমান উল্লা, একলিম হুসেন, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, মুস্তাক আহমদ, আব্দুস শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন বেতার বাংলার উপস্থাপক আব্দুল মুহিদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশ ভোজের মাধ্যর সভার সভাপতি সমাপ্তী ঘোষনা করেন সভাপতি আবুল কালাম ।