অভিভাবকহীন ১০ শিশু শরণার্থীর দায়িত্ব নেয়ার অঙ্গিকার করলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

541

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল অতিরিক্ত ১০ জন অভিভাবকহীন শিশু রিফিউজিকে গ্রহণ করার অঙ্গিকার করেছে। কিন্ডারট্রান্সপোর্ট ইনিশিয়েটিভ নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানী সহ বিভিন্ন দেশ থেকে ১০ হাজার জুইশ শিশুকে উদ্ধার করে যুক্তরাজ্যে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার ঐতিহাসিক ব্রিটিশ উদ্যোগের ৮০ বর্ষপূর্তির প্রাক্কালে অতিরিক্ত ১০ জন রিফিউজি বা উদ্বাস্তু শিশুকে আশ্রয় দেয়ার এই অঙ্গিকার করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং একই সাথে এব্যাপারে প্রয়োজনীয় তহবিল ছাড় করতে সরকারের প্রতি আহধ্বান জানিয়েছে।

লর্ড এলফ ডাবস, যিনি নিজেই একজন কিন্ডারট্রান্সপোর্ট রিফিউজি, বর্তমানে যে শিশুরা যুদ্ধ বিধধ্বস্ত কিংবা সংঘাত সংক্ষুব্ধ জনপদে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি, তাদের জন্য নিরাপত্তা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করার মাধ্যমে ৮০ বছর আগের ঐতিহাসিক উদ্যোগের প্রতি সম্মান জানাতে সরকারের প্রতি আহধ্বান জানিয়েছেন। আগামী ১০ বছরের মধ্যে ইউরোপ ও বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ স্থানে অভিভাকহীন হয়ে পড়া ১০ হাজার উদ্বাস্তু শিশুকে আশ্রয় দিতে বৃটিশ সরকারের প্রতি চাপ দিতে ষ্ক্রআওয়ার টার্নম্ব নামে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে লর্ড ডাবস শিশু শরণার্থীদের গ্রহণ করার জন্য কাউন্সিলগুলোকে তাদের অঙ্গিকার ব্যক্ত করার অনুরোধ করেন এবং একই সাথে তিনি সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় তহবিল যোগান দেয়ার জন্যও বলেছেন।

টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, যারা যুদ্ধ কিংবা নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে আসেন, তাদেরকে টাওয়ার হ্যামলেটসে স্বাগত জানানোর এবং এখানে নতুন বসত গড়ে তুলতে সাহায্য করার গর্বিত ঐতিহ্য রয়েছে আমাদের। যখন আমরা কিন্ডারট্রান্সপোর্ট এর মতো মানবিক উদ্যোগের উত্তারাধিকার নিয়ে গর্ব করি এবং অতিতের সাফল্যগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তখন আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে, এই ২০১৮ সালেও সারা বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে একজন শিশু সংঘাতময় এলাকায় বসবাস করছে, এবং কমপক্ষে ৫ লাখ শিশুর জরুরী ভিত্তিতে নিরাপদ পূনর্বাসন দরকার।

আজ থেকে ৮০ বছর আগে ১০ হাজার শিশু যেমন আমাদের কিন্ডারট্রান্সপোর্ট উদ্যোগের কারণে প্রাণে রক্ষা পেয়েছিলো, তেমনি আজকের শিশু শরণার্থীরা চায় আমাদের মানবিক সাহায্য। মেয়র বিগস বলেন, অতিরিক্ত ১০টি শিশু শরণার্থীকে গ্রহণ করার অঙ্গিকার করার মাধ্যমে আওয়ার টার্ন ক্যাম্পেইনকে সমর্থন করতে পেরে আমি আনন্দিত। যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, স্থানান্তর স্কীমের আওতায় টাওয়ার হ্যামলেটস উদ্বাস্তুদের এই বারায় স্বাগত জানাতে এরই মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। অভিভাবক বা সঙ্গীহীন এসাইলাম সিকার চিলড্রেন স্কীমের আওতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বর্তমানে ৩৪ জন শিশু কিশোর বয়সী উদ্বাস্তুর দায়িত্ব নিয়েছে। ২০১৮/১৯ সালের জন্য ১০ জন শিশু শরণার্থী এবং আগের বছর ১২ জনকে কাউন্সিল আশ্রয় দেয়। এছাড়া অনেকগুলো সিরিয়ান পরিবারও ভিন্ন স্কীমের আওতায় এখানে বসবাসের সুযোগ পেয়েছে।

কেবিনেট মেম্বার ফর চিলড্রেন, স্কুলস এন্ড ইয়াং পিপল, কাউন্সিলর ড্যানি হ্যাসল বলেন, আরো ১০ জন শিশু শরণার্থীকে গ্রহণ করার এই অঙ্গিকারকে আমি স্বাগত জানাই। আশি আশা করি আগামীতেও এভাবে আরো বেশি সংখ্যক শিশুকে আশ্রয় দিতে আমরা সক্ষম হবো। তিনি বলেন, পূণর্বাসিত শিশুদেরকে কাউন্সিল যাতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে সক্ষম হয়, সেজন্য আর্থিক প্রণোদনা দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহধ্বান জানাচ্চিছ।