ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বাংলাদেশী মালিকানাধীন সুপরিচিত কাপড়ের দোকান মাহরিন লন্ডনের স্থান পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটি হোয়াইট চ্যাপল থেকে স্থানন্তারিত হয়ে পাশ্ববর্তী সিডনি ষ্ট্রীটে নতুন ও বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে।
গত ৩ এপ্রিল বুধবার বুধবার বিকেলে ফিতা কেটে এই দোকানের উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বগন।
এসময় উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী মুকিদ খান, এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স, লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার তারেক খান, কাউন্সিলার আহবাব হুসেন, কাউন্সিলার সাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সকলেই এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন । সংক্ষিপ্ত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মোসতাক বাবুল।
বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকান মাহরিন লন্ডনের স্থান পরিবর্তন
বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকান মাহরিন লন্ডনের স্থান পরিবর্তন
Posted by London Bangla voice on Saturday, 6 April 2019












