নূরুল ইসলাম মাহবুবের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

871

ওয়ানবাংলানিউজ: গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব ব্রিটেনে বসবাসরত গ্রেটার সিলেট কাউন্সিলের সকল নেতৃবৃন্দসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তিনি ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।