এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর ঈদুল ফিতরের শুভেচ্ছা

2326

ওয়ানবাংলানিউজ: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। এক ঈদ বার্তায় তিনি যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী নেতৃবৃন্দ, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।

তিনি ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।