মওদুদের বাড়ি ভাঙার কাজ শুরু করল রাজউক

623

ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজউক। রবিবার সকাল ৯টা থেকে বাড়িটি ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকাল ৮টায় ওই বাড়িতে অবস্থান নেয় রাজউকের লোকজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাড়ি ভাঙার অভিযানে নেতৃত্বদানকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খনদকার অলিউর জানান, ‘বাড়িটির কোনও নকশা নেই। এছাড়া রাজউকের অনুমোদন না নিয়েই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। আজই ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে বাড়িটি ভাঙার কাজ শেষ হবে।
রাজউকের লোকজন মওদুদের বাড়ি ভাঙার কাজ শুরু করে। আর সার্বিক নিরাপত্তায় রয়েছে গুলশান থানা পুলিশ।

এদিকে, এই বাড়িটি ভেঙে ফেলার ঘটনাকে বেআইনি বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সকাল সাড়ে দশটার দিকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এক ঘণ্টা পর তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই তার প্রতিক্রিয়া বিস্তারিত জানাবেন।’
প্রসঙ্গত: আইনি লড়াইয়ে হেরে গত ৭ জুন গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ছাড়তে হয় মওদুদ আহমদকে। বাড়িটি দীর্ঘদিন দখলে ছিল তার। ওই দিনই বাড়িটি বুঝে নিয়েছে রাজউকের সম্পত্তি শাখা।