ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট ব্যবসায়ী ‘মেনর গ্লেজিং’ এর সত্ত্বাধিকারী ইসহাক আলী যুক্তরাজ্য প্রবাসীসহ বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছায় বলেন, ‘ঈদ’ ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।















