তরুন কমিউনিটি নেতা কবির মিয়ার ঈদ শুভেচ্ছা

1614

ওয়ানবাংলানিউজ: পবিত্র ঈদ-উল্-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন তরুন কমিউনিটি নেতা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি মেম্বার কবির মিয়া। এক ঈদ বার্তায় তিনি যুক্তরাজ্যের সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ, যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ উপজেলাবাসীসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।

তিনি বলেন, পবিত্র ঈদ-উল্-ফিতর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি। সকল প্রকার হিংসা বিদ্বেষ ভূলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।