ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট কমিউনিটি নেতা ইন্টারন্যাশনাল স্যোশাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আফছর মিয়া ছোট সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, এক মাস সিয়াম সাধনারপর পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে খুশির বন্যা নিয়ে এসেছে। ঈদ ধনী গরীব সবাইকে এক কাতারে নিয়ে আসে। সকল ভূল ভ্রান্তি দূরে রেখে সবাইকে এক হতে শেখায়। তিনি বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।















