ওয়ানবাংলানিউজ: ১০ আগস্ট শুক্রবার নতুন অনলাইন টিভি চ্যানেল ডিএল টিভির ওয়েবসাইট ও অফিসের উদ্বোধন করা হলো। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক কম্পিউটারের মাউস চেপে ওয়েবসাইট উদ্বোধন করেন । এই সময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি নাহাশ পাশা, সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দেশ পত্রিকার সম্পাদক মো: তাইসির মাহমুদ, বেতার বাংলার ডারেক্টর মোস্তাক আলী বাবুল, ওয়ানবাাংলানিউজ সম্পাদক জাকির হোসেন কয়েছ, চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সময় টিভির লন্ডন প্রতিনিধি সোয়েব কবীর, বাংলা টাইমসের প্রতিনিধি শাহীন খুরশীদ, যমুনা টিভির লন্ডন প্রতিনিধি মোহাম্মদ কাউসার, চ্যানেল এসের সাংবাদিক রেজাউল করিম মৃধা, এনটিভি ইউরোপের মাসুদুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন ডিএল টিভির কর্মকর্তা শেখ সাদেক , সরফরাজ সরফু, ফজলে রহমান পিনাক ।
সম্পূর্ন অনলাইন ভিত্তিক চ্যানেলটি মোবাইল এপস, ইউটিউভ , ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে দেখা যাবে একযোগে বলে জানিয়েছেন চ্যানেলটির চেয়ারম্যান ডালিয়া লাকুরিয়া। চ্যানেলটিতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যেমন অনেক কিছু আছে যা লোকালয়ের আড়ালে চলে যাচ্ছে সে ধরনের ঘটনা জনসম্মুখে তুলে ধরবেন বলে জানান আরো থাকবে টকশো, আইন বিষয়ক অনুষ্ঠান , রান্নার অনুষ্ঠান , গানের অনুষ্ঠান , স্ট্রিট শো সহ আকর্ষণীয় অনুষ্ঠান । লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা তাদের শুভেচ্ছা বক্তব্যে চ্যানেলটির নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দেন ।















