ড. শহীদুল আলমের আটক: সরকারের দায়িত্বশীল আচরণ কামনা করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব

1005

ওয়ানবাাংলানিউজ: বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ডক্টর শহীদুল আলমের ব্যাপারে সরকারের দায়িত্বশীল আচরণ কামনা করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের এক বিবৃতিতে বলেছেন, শহিদুল আলম শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তজাতিক পর্যায়ের খ্যাতিমান একজন ফটোগ্রাফার ও শিক্ষক।

তার সাথে অনাকাংখিত আচরণের খবর বিশ্বমিডিয়ায় যতো প্রচারিত হবে ততোই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তিনি ইউকে‘র সান্ডারল্যান্ড ইউনির্ভাসিটি ছাড়াও অক্সফোর্ড ও র্হ্ভাাডের মতো ইউনির্ভাসিটির ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত রয়েছেন। তার আলোকচিত্র গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বহু মর্যাদাশীল পত্রিকা ও ম্যাগজিনে প্রকাশিত হয়েছে।

অতি সম্প্রতি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনেও তার একক আলোকচিত্র প্রদর্শনী ভূয়ষি প্রশংসিত হয়। শহীদুল আলম ও তার প্রতিষ্ঠিত দৃক গ্যালারির মাধ্যমে বাংলাদেশই নানা সময়ে বিশ্ব খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশে বহু আলোকচিত্রীও তৈরী করেছেন তিনি। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, যে কোন অভিযোগের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যেতে পারে বটে কিন্তু রিমান্ডের নামে নির্যাতন মেনে নেয়া যায়না। নেতৃবৃন্দ আশা করেন সরকার শহিদুল আলমের নিশ:র্ত মুক্তি দেবে, একইসঙ্গে তার স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে সরকার হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবে।