ওয়ানবাংলানিউজ: লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। কর্মসূচীর শুরুতে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন প্রথানুযায়ী স্থানীয় কাউন্সিল টাওয়ার হেমলেটস্ এর মেয়র জন বিগস্সহ (গৎ ঔড়যহ ইরমমং) পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হাই কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সদস্যবৃন্দ এ সময় ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের শুরুতে হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন হাই কমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বেলা ১১:০০ ঘটিকায় সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী বেডেন পাওয়েল হাউজে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে হাই কমিশন কর্তৃক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইউনেস্কো মহাপরিচালকের বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, ও অমর একুশে ফেব্রুয়ারীর “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী…” গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। ভাষা আন্দোলনের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আমাদেরকে একটি দেশ দিয়েছে। আজ সারা বিশ্বে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে। তিনি ভাষা আন্দোলনকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কারা অন্তরীণ সময়ের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপ-প্রধান, ইউকে ন্যাশনাল কমিশন ফর ইউনেসস্কোর প্রতিনিধি মিজ্ আন্দ্রেয়া ব্লিক (গং অহফৎবধ ইষরপশ) ও সাবেক এমপি স্যার এলান মিল (ঝরৎ অষধহ গবধষব)। সভায় আমন্ত্রিত বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গণি, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি মিজ্ খালেদা মোশতাক কোরাইশী, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডনস্থ কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সদস্য আনছারুল হক এবং বাংলাদেশের প্রথম ডাকটিকেটের নকশা প্রণেতা বিমান মল্লিক।
অনুষ্ঠানে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূলধারার সাথে সঙ্গতি রেখে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দিবসটির উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসের অন্য অনুষ্ঠানে আজ সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় বৃটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে চৎরফব ড়ভ গড়ঃযবৎ-ঃড়হমঁব এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠিত হবে। বৃটিশ পার্লামেন্টের প্রভাবশালী সদস্য ঞযব জঃ. ঐড়হ. এবৎধরহঃ উধারবং এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় হাউস অব কমন্সের সদস্য জনাব কিথ ভাজ এমপি, মিজ্ রুশনারা আলী এমপি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার জনাব মোঃ নাজমুল কাওনাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।















