লন্ডনে শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে সভা

935

ওয়ানবাংলানিউজ: সিলেট-২ আসনে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর উপজেলার প্রবাসীদের নিয়ে এক সভা বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রবাসীদের প্রার্থী হিসেবে আবারো সফিকুর রহমান চৌধুরী মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। এসময় বক্তারা আগামী নির্বাচনের জন্য সফিকুর রহমান চৌধুরীর পক্ষে ক্যাম্পেইনের জন্য সিলেট-২ আসনের সংশ্লিস্ট উপজেলার প্রবাসীদের সমন্নয় করার প্রতি গুরুত্বদেন।
প্রবীন কমিউনিটি নেতা আব্দুল গফুর খালিসাদার এর সভাপতিত্বে সভায় সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, কমিউনিটি নেতা আলহাজ্ব আফতাব আলী, শাহ আজিজুর রহমান, আনছারুল হক, আনহার মিয়া, রবিন পাল, গোলাম কিবরিয়া, মোবারক আলী, আব্দুল খালিক, মো: সুরমান হোসেন, মুজিবুর রহমান মধু, ফারুক মিয়া, আবুল হেলাল চৌধুরী সেলিম, আব্দুল ওদুদ মুকুল, আছাদুর রহমান, আসিকুর রহমান, আজম খান, তাজির উদ্দিন মান্নান, মতছির খান, মাসুদুর রহমান, অরুক চৌধুরী আব্দুল বারী, আব্দুল জলিল, এম এ করিম, মো: ফারুক মিয়া, এডভোকেট মুজিবুর রহমান, মো: আম্বিয়া, মনির আহমদ, আব্দুল লতিফ, আব্দুর রসিদ, আনসার মিয়া, ছুরক মিয়া, শামীম আহমদ, আহবাব মিয়া, আব্দুল বশির, আব্দুল হাকীম, শামীম আহমেদ, আছাওর আলী সুলতান মাহমদ, খালিছ মিয়া, লিটন মিয়া প্রমুখ।