ওয়ানবাংলানিউজ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সাধারণ সৃজন-প্রতিভার অবদানে বাংলাসাহিত্য, সংগীত, সমাজ ও সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। আর এই নজরুল সংগীতের বাণী ওসুরের মূর্ছনায় দর্শকদের আবারও মোহিত করতে যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদেরপরিবেশনায় ১১ই জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ,কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তমজন্মজয়ন্তিকে সামনে রেখে নজরুল পরিষদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান“সন্ধ্যাতারা” গত ৬ মে, ২০১৮ রবিবার সেন্ট্রাল লন্ডনের মহাত্মা গান্ধী সেন্টারে অনুষ্ঠিতহয়ে গেলো। ড: সতত সুপ্রিয় ও সুমনা ভট্টাচারিয়া এর পরিচালনায় প্রথমে ফুলেরতোড়া দিয়ে সম্মানিত অতিথি বৃন্দকে বরণ করে নেন নজরুল পরিষদের পক্ষ থেকেজনাব তাহির আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের ডাইরেক্টরএবং চেয়ারম্যান ড: মুহাম্মদ নুরুল আলম।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চিরঞ্জীব চক্রবর্তী, শামসী ফারুক সিমকি, এরশাদআলমগীর, সাদিয়া আফরোজ চৌধুরী, ফারজানা শিফাত সপ্না, নাজমুন নাহার তন্বী, সুজানা আনছার, শর্মিষ্ঠা গুহ এবং অমিত দে । নৃত্য পরিবেশনায় ছিলেন সেঁজুতি দাস। অনুষ্ঠান রচনা , লাইট এবং স্টেইজ এ ছিলেন সাজিয়া আফরিন চৌধুরী ।
মিউজিক এর দায়িত্বে ছিলেন , তবলাতে ইয়ামিন চৌধুরী সাগর, কি বোর্ডে অমিত দে, গিটারে কৃশ রবি , ভায়োলিন এ জ্যোসনা শ্রীকান্ত। সাউন্ডে ছিলেন মিলন।
অনুষ্ঠান এ বিপুলসংখ্যক নজরুল ভক্ত এবং গন্যমান্য দর্শকদের উপস্থিতি অনুষ্ঠানেঅন্যরকম আবহ সৃষ্টি করে। নজরুল পরিষদ এর পক্ষে সার্বিক অনুষ্ঠান পরিকল্পনাএবং পরিচালনায় ছিলেন নজরুল পরিষদের নির্বাহী সাদিয়া আফরোজ চৌধুরী ।
প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন ডঃ মোহাম্মদ নুরুল আলম, আলম এন্ড কোম্পানি , আকাউন্টেনস্ এন্ড অডিটরস ।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন নজরুলপরিষদের নির্বাহী পরিচালক সাদিয়া আফরোজ চৌধুরী।















