খেলাধুলা ডেস্ক: সানরাইজার্স হায়দ্রাবাদে এবার রশিদ খানের ঘূর্ণি সামলাতে হচ্ছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে। এর আগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র ও কুলদীপ যাদবদের সামলালেও উইকেটের পিছনে রশিদকে সামলাতেই খেই হারিয়ে ফেলছেন তিনি। এমনটাই জানালেন সানরাইজার্সে উইকেটরক্ষক ঋদ্ধিমান।
ঋদ্ধিমান জানালেন, ‘আফগান লেগস্পিনারকে সামলানো বেশ কঠিন। দীর্ঘদিন পর তার মতো একজন স্পিনারকে সামলাচ্ছি। অশ্বিন, জাদেজা, মিশ্র, কুলদীপদের বিরুদ্ধে কিপিং করেছি। তবে রশিদকে সামলানো একটু কঠিন।’
রশিদ খান বেশি উইকেট না পেলেও মাঝের ওভারগুলোতে আঁটসাঁট বোলিং করে রান আটকাচ্ছেন। লেগস্পিনের সঙ্গে মাঝেমধ্যে গুগলি ছুড়ে। এটিই ওর বিশেষ দক্ষতা।















