ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জিলা সমিতি ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা গত ২৭ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা ও জীবিত মুক্তিযোদ্ধাদের দীঘায়ূ কামনা করেন বক্তারা।
সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো: সিজিল মিয়া ও আব্দুস সালামের যৌথ পরিচালনায় সভায় বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিরার সাবিনা আক্তার। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা জামাল হোসেন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, সহ সভাপতি জাহান মিয়া, কাহার চৌধুরী, আঙ্গুর আলী, ফয়জুর রহমান, উপদেষ্টা চন্দন মিয়া, যুগ্ম সম্পাদক মো: তারিফ আহমেদ, সৈয়দ সাদেক আহমেদ, সফিউল আলম বাবু, মোস্তাকুজ্জামান খোকন, সিনিয়র সদস্য মুজিবুল হক মনি, মহিলা সম্পাদিকা রুবি হক, আইন সম্পাদক সৈয়দ জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ সুমন আহমেদ, নজরুল ইসলাম, রুহুল আমিন, জাকির হোসেন সেলিম, আকলাকুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ।















