ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলণী বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মন্ডলি এবং কার্যকরী কমিটির এক যৌথ সভা ২৭ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্বা ফয়জুর রহমান খান নুনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সচিব হেলাল আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। পূনর্মিলনীকে সুষ্ট এবং সার্বজনীন রূপদান করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত উক্ত হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মহোদয় এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করার সুবিধার্থে আগামী ২০১৯ সালের ১৪ই এপ্রিল পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে ডিএম হাইস্কুলের সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ দিগকে অভিনন্দন জানানো হয় এবং স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নাম রেজিস্ট্রেসনে অন্তরভুক্তি করার জন্য আহ্বান জানানো হয় ।
এই বিষয়ে বিস্তারিত জানতে হলে বাস্তবায়ন কমিটির যে কোন সদস্যের সহিত যোগাযোগ করিতে অনুরোধ করা হয়। আগামী মাসের ৩০শে এপ্রিল সোমবার লুটন বাস্তবায়ন কমিটির পরবর্তী সভার তারিখ ধার্য্য করা হয়।
সভায় বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন মঞ্জুরুস সামাদ চৌধুরী, এনামুল হক চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, আব্দুল মিজান চৌধুরী, হেলাল আহমদ, শাহাব উদ্দিন, হেলাল চৌধুরী বকুল, আব্দুল হালিম, মাহমুদ মিয়া মানিক, মুফিজুর রহমান চৌধুরী একলিল, আকরাম চৌধুরী, মামুনুর রশিদ মাছুম, মাছুম আহমদ, গুলজার আহমদ, মছরু জামান, আবুল কাশেম, বাবর চৌধুরী, জায়েদ মানিক চৌধুরী, ইয়াহিয়া খান প্রমুখ ।















