ছাতক এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিদের নিয়ে প্রথম সভা : নতুন ট্রাস্টি হওয়ার আহবান

765

ওয়ানবাংলানিউজ: ‘শিক্ষা সম্প্রসারণই আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ছাতক উপজেলার দারিদ্র শিক্ষার্থী সহায়তা প্রদান এবং এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে এলাকার যক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে ছাতক এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ট্রাস্টিদের সাথে এক সভা ১৯ মার্চ সোমবার পূর্ব লন্ডনের কর্মাশিয়াল স্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় সকল ট্রাস্টিই উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করার জন্য ট্রাস্টি জামাল উদ্দিন মখদ্দুছকে ট্রাস্টি আলতাফুর রহমান মোজাহিদ প্রস্তাব করলে তা সমর্থন করেন ট্রাস্টি গোলাম জিলানী মাহবুব, ট্রাস্টি মনছব আলী জেপি, ট্রাস্টি শাকুর আলী।
পরে সভাপতির নিদের্শেনায় সভা পরিচালনা করেন ট্রাস্টি আলতাফুর রহমান মোজাহিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি আতাউর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি জামাল উদ্দিন মখদ্দুছ। সভার আলোচনা সমূহ লিপিবদ্ধ করেন ট্রাস্টি শাহ মিছবাউর রহমান।
এসময় ট্রাস্টের উন্নয়ন নিয়ে ট্রাস্টিবৃন্দের মধ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন মনছব আলী জেপি, মো: ফজল উদ্দিন, সানায়ার আলী কয়েছ, নূরুল ইসলাম এমবিই, গয়াছুর রহমান গয়াস, আবাব মিয়া, রফিক হায়দার, আব্দুল মালিক কুটি, আহবাব মিয়া ওসি, আকতার হোসেন, গোলাম জিলানী মাহবুব, আরমান আলী, শাকুর আলী, ডিএ হোসেন, মাহমুদ নূর (এমএবিএস), আয়াজুর রহমান, মশাহিদ আলী মাস্টার, মিটু চৌধুরী, জাহির আলী, আবরুছ আলী, এম ই হক, এম মাজহার আলী গয়াছ, তাহিরুল ইসলাম, জাহাঙ্গীর হায়দার, মুজিবুর রহমান, আলমাছ আলী, এ এ মালিক, ফয়েজ আহমদ কাজী, মো: নজির উদ্দিন, আব্দুল করিম, আতাউর রহমান আনছার, মো: হাকিম আলী, এম আমির উদ্দিন, বশর (নিউক্যাসল), মো: ফারুক আহমদ, আব্দুল কাদির, জাকির কাবেরি, নানু মিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফুর রহমান মাসুক, নূর উদ্দিন, হোসেন আহমদ, রশিদ আহমদ, ফুল মিয়া, আব্দুল হান্নান, সাইফুল আলম সুফিয়ান, মুহিব উদ্দিন, মাহবুব আলম মামুন, তাজ উদ্দিন, ফারুক মিয়া, শাহ আলম, মো: জুবায়ের উদ্দিন, আব্দুর রজাক।
সভায় বক্তারা বলেন, ৯০ দশকের শুরু থেকে ছাতকের মুরব্বিয়ানরা প্রবাসীদের নিয়ে একটি এডুকেশন ট্রাস্ট গঠনের লক্ষ্যে বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে আসছে। বিভিন্ন সময় নানান প্রতিকুলতার কারনে ট্রাস্ট গঠনে কোন সিদ্ধান্তে পৌছাতে সম্ভব হয়নি। গত ২০১২ সালে ওসমানী সেন্টারে বিরাট এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জনাব গিয়াস মিয়ার অফিসে(বাংলাটাউনে) গিয়াস মিয়া, মো: ফজল উদ্দিন, জামাল উদ্দিন মখদ্দুছ, আলতাফুর রহমান মোজাহিদ, লাল মিয়া, রফিক হায়দার, আবাব মিয়া, নূরুল ইসলাম এমবিই, আব্দুল মুকিত, মনছব আলী জেপি‘র উপস্থিতিতে বেশ কয়েক দফা সভা অনুষ্ঠিত হয়।
এসকল সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নামকরণ ও ছাতক এডুকেশন ট্রাস্ট নামে একটি একাউন্ট খুলা হয়। এদিকে গত ডিসেম্বর মাসের শেষ সাপ্তাহে আরেকটি সভা অনুষ্টিত হয়। এতে উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও সভায় আরো যোগদেন সানাওয়র আলী কয়েছ, শাহ মিছবাহউর রহমান ও আব্দুল মালিক কুটি। উক্ত সভায় সিদ্ধান্ত হয় ২২ জানুয়ারী আরেকটি সভা আয়োজনের এবং উক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব দেয়া হয় এলাকার সকল প্রবাসীদের কাছে দাওয়াত পৌছানোর জন্য এবং সভায় উপস্থিত থাকার জন্য।

এর পরে ২২ জানুয়ারী হারলোতে জনাব জামাল উদ্দিন মখদ্দুছ সাহেবের রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাস্টিসীপ প্রদানের সিদ্ধান্ত হয় এবং ৫ ফেব্রুয়ারী পর্যন্ত যারা ট্রাস্টিসীপ গ্রহন করবেন তাদেরকে ওয়ার্কিং কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়। এতে নিদিষ্ট সময় পর্যন্ত সর্বমোট ৫৫ জন ট্রাস্টীসীপ গ্রহন করেন এবং তারপরের দুই দিনে আরো ২জন ট্রাস্টীসীপ গ্রহন করেন।
এদিকে ১৯ মার্চের সভায় ট্রাস্টের সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি ও সমস্থ ইউকে জুড়ে ছাতক প্রবাসীদের সাথে যোগাযোগের জন্য আরেকটি লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সংগঠনের ট্রাস্টিসীপ আবারো ওপেন করে দেয়া হয়।
সভায় জানানো হয় সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আগামীতে সংগঠনের একটি সুন্দর কমিটি গঠন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।