ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ বাংলাদেশ এর চেয়ারপার্সন এডভোকেট আব্দুর রহমান চৌধুরীকে সংর্বধনা প্রদান ও বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে। গত ২৬ মার্চ সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার চেয়ারপার্সন আশিকুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মঈন উদ্দিন আনছার এর পরিচালায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানিকুর রহমান গনি। বক্তব্য রাখেন আব্দুল হালিম চৌধুরী, শাহ মুনিম, জাকির হোসেন, ফয়জুর রহমান, নীল মনি সিং, মোজাম্মেল আলী, সাব্বির আহমদ চৌধুরী, ফয়সল আলম, জয়নাল খান, ওবায়দুর রহমান, জামাল উদ্দিন, আতাউর রহমান, সিরাজ মিয়া, কাজী বাবর, ওসমান গনি, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জাকির হোসেন কয়েছ প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে বিমানবন্দর সমূহে হয়রানী, জায়গা জমি আত্মসাতসহ প্রবাসীদের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা নিয়ে আলোচনা করেন। সভায় বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ কর্তৃক বিভিন্ন সেবা সমূহ তুলে বক্তব্য রাখেন। তিনি বলেন, উক্ত সংগঠন মধ্যপ্রাচ্য থেকে দরিদ্র প্রবাসীদের লাশ আনা, দেশে প্রবাসীদের হয়রানীমূলক মামলা ও বেহাত হওয়া জায়গা জমি ফিরিয়ে দিতে সহায়তা করে যাচ্ছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে’র উন্নয়নে সকল এগিয়ে আসার আহবান জানান।















