ওয়ানবাংলানিউজ: বিলেতের একমাত্র ২৪ ঘন্টার বাংলা রেডিও বেতার বাংলার অগনিত শ্রোতাদের নিয়ে গঠিত বেতার বাংলা শ্রোতা ফোরামের নির্বাচন ও দ্বি-বার্ষিক সভা সম্পন্ন হয়েছে গত ৩০ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে।
দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবুল কালাম। সাধারণ সম্পাদক কবির আহমদ এর পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রমের রিপোর্ট ও আর্থিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে প্রধান ৪টি পদের মধ্যে সভাপতি পদে তিনজন প্রার্থী থাকায় সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী বাবর উদ্দিন আহমদ। বিনাপ্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, ট্রেজারার আবুল হোসেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাক আলী বাবুল ও আহাদ চৌধুরী। তাদের সহায়তা করেন হোসনে আরা মতিন, জয়নাল আহমদ খান, মানিকুর রহমান গনি, ফখরুল হক লুকু, আব্দুস সালাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সভাপতি আবুল কালাম নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় শ্রোতা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত ৫১ সদস্য বিশিস্ট্য কমিটির সদস্যরা হচ্ছেন : সভাপতি কাজী বাবর উদ্দিন আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম, আবু তারেক চৌধুরী সাজু, ময়না মিয়া, মোস্তাক আহমদ, সুহেল মুনিম, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সম্পাদক আবুল ফয়েজ, আব্দুস সাত্তার ইমন, কবি শেখ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, সহ সাংগঠনিক সম্পাদক মেক লাভলু, ট্রেজারার আবুল হোসেন, সহ ট্রেজারার সামছুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল ইসলাম, মহিলা সম্পাদিকা রুবি হক, সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আমিনা, সহ সাংস্কৃতিক সম্পাদক শামীমা বেগম মিতা, সাহিত্য সম্পাদক এম মশাহিদ খান, সহ সাহিত্য সম্পাদক আব্দুল হালিম, ধর্ম সম্পাদক আব্দুল সালাম, সহ ধর্ম সম্পাদক রেজাউল করিম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম, মেম্বারসীপ সেক্রেটারী আজমান রাজা চৌধুরী, দপ্তর সম্পাদক আংগুর মিয়া, ফান্ড রাইজিং সেক্রেটারী আব্দুল হান্নান, ওয়েলফেয়ার সেক্রেটারী আনিতা ইয়াসমিন রুজি, এডুকেশন সেক্রেটারী রুকশানা পারভিন জোসনা, হিউম্যান রাইট সেক্রেটারী বন্যা আহমদ, লিগেল লো সেক্রেটারী কবির আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারী এ কে এম হুমায়ুন কবির রুমি, সহ স্পোর্ট সেক্রেটারী শুয়াইব মোহাম্মদ,
ইসি মেম্বার আব্দুল হালিম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম, আবিদ হোসেন অপু, আবুল হাসনাত (সুনা বন্ধু), মিনহাজুর রহমান, হেলাল আহমদ, ফখরুল হক লুকু, আতাউর রহমান আতা, পারভেজ আহমদ, সিদ্দেক আহমদ, নজরুল ইসলাম অকিব, মাহবুব মুরশেদ, রশিদ চৌধুরী, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, জামাল আহমদ, আলমগীর হোসেন আবিদ, বেলাল উদ্দিন।















