রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

630

ঢাকা সংবাদদাতা: রাজধানীর গাবতলীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ (৪২) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।

র‍্যাবের দাবি, এ দুজন ডাকাত দলের সদস্য।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে দারুস সালাম-গাবতলী বাসস্ট্যান্ডের উল্টো পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চাপাতি, ছুরি, রামদা ও পিস্তল উদ্ধার করেছেন র‌্যাব সদ্যসরা।

র‌্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার বাদশাকে মৃত ঘোষণা করেন। হানিফকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে নিহতের নাম জানা যায়।

বাদশার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।