ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত মো.গিয়াস উদ্দিন (৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়ার মো.কালুর ছেলে। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে আবাহা হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি নাজিম উদ্দিন জানায়, সৌদির আবাহা হামিচ আল বোরিদ সড়কে দ্রুতগামী একটি গাড়ি গিয়াস উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।















