ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী এখন থেকে ত্রাণসামগ্রী বিতরণ করবে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। শুক্রবার (৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এই রকম কোনও সিদ্ধান্ত হয়নি।’ অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।















