জামাল আহমেদ খানের সিভিক এওয়ার্ড লাভ

1154

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ জামাল আহমেদ খান কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানসূচক সিভিক এওয়ার্ডস প্রদান করা হয়েছে। গত শুক্রবার এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এর মালবারি প্লেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে  টাওয়ার হ্যামলেট বারার সর্বচ্চ পুরস্কার সিভিক এওয়ার্ডস প্রদান করা হয়।

জামাল আহমেদ খানের হাতে সার্টিফিকেট  তুলে দেন টাওয়ার হ্যামলেটস বারার মেয়র জন বিগস এবং এওয়ার্ডস তুলে দেন স্পিকার কাউন্সিলর সাবিনা আকতার।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার উন্মেশ দেশাইসহ অনেকে ।

উল্লেখ্য বিগত ২২ বছর ধরে কমিউনিটির জনপ্রিয় মুখ জামাল আহমেদ খান বাঙ্গালী কমিউনিটির জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। এওয়ার্ডস প্রাপ্তিতে তাঁর অভিব্যক্তি জানতে চাওয়া হলে তিনি বলেন, এওয়ার্ডস প্রাপ্তি যেমন আনন্দের তেমনি কাজ করার দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার দীর্ঘ বিলেত জীবনে আমি সবসময় বাঙ্গালী কমিউনিটির জন্য, বাংলা শিল্প , সংস্কৃতি , অইতিঝ্যের  প্রচার প্রসারে কাজ করেছি।  এখন মনে হচ্ছে  দায়িত্ব, উৎসাহ অনেকগুন বেরে গেলো। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশা আল্লাহ কমিউনিটির জন্য আরও ভাল কাজ করে যেতে পারবো।