ব্রিটেনে রেস্টুরেন্ট স্টাফ সংকট কমাতে আবারো ভিসা চালুর পক্ষে লিবডেম লিডার (ভিডিওসহ)

6158

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে রেস্টুরেন্ট স্টাফ সংকট কমাতে এক বছরের ভিসা চালুর পক্ষে মত দিয়েছেন লিবডেম লিডার ভিন্স ক্যাবল। তিনি এ ভিসাকে ‘ভিন্ডালু ভিসা’ নামে অভিহিত করেন। তিনি সোমবার ১৩তম ব্রিটিশ কারী এওয়ার্ড অনুষ্ঠানে একথাগুলি বলেন।

সেন্ট্রাল লন্ডনের বেটারসি পার্ক ইভুলশনে প্রায় ১২ অতিথির উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিটিশ মন্ত্রী, এমপি, ক্রিড়াবীদ, অভিনেতাসহ সেলিব্রেটিরা।
অনুষ্ঠানে লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা ভিন্স ক্যাবল আরো বলেন, ব্রেক্সিট ভোটের আগে বেশ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ইইউর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে এশিয়া থেকে রেস্টুরেন্ট কর্মী আনার পথ সুগম হবে। কিন্তু এখন প্রতিশ্রুতিদাতাদের ভাব দেখে মনে হয়, তাঁরা ওই ধরনের কোনো প্রতিশ্রুতিই দেননি। ভিন্স ক্যাবল জানান, তিনি স্বল্পমেয়াদি ভিসা চালু করে রেস্টুরেন্ট কর্মী আনার পক্ষে। এ লক্ষ্যে তিনি বাংলাদেশি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মিলে কাজ করবেন।


অনুষ্ঠানে ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই তাঁর বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন। বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা অফিস দিল্লিতে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশিদের উপেক্ষা করার সুযোগ আর নেই। ব্রিটিশ ভিসা-নীতির কারণে কারি-শিল্পের কর্মী-সংকট চরম পর্যায়ে পৌঁছেছে জানিয়ে এনাম আলী বলেন, ব্রিটেনের অর্থনীতির স্বার্থে কারি-শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। সে জন্য রেস্টুরেন্ট কর্মী আনার সুযোগ সৃষ্টি করতে সরকারকে উদ্যোগী হতে হবে। কারি-শিল্পের চলমান সংকট নিরসনে ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করা হয়েছে বলে জানান তিনি।


ব্রিটিশ কারি এওয়ার্ডের এবারের আয়োজনেও ৯টি রিজিওনের ১২টি রেস্টুরেন্টকে সেরা এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে না আসলেও দিয়েছেন ভিডিও বার্তা। এতে তিনি বলেছেন, ব্রিটেনে কারি রেস্টুরেন্টগুলোর জনপ্রিয়তায় এখন আর বিস্মিত হওয়ার কিছু নেই। আজ যাঁরা বিজয়ী, তাঁরা নিঃসন্দেহে দেশ সেরা রাঁধিয়ে।

অনুষ্টানে আগত অতিথিরা মনে করেন কেবল জৌলুশ ছড়ানোর জন্য নয়। বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরার জন্যও এ আয়োজন একটি বড় সুযোগ।

নানা বিভাগে বিজয়ী গোটা বৃটেনের সেরা কারি রেস্টুরেন্টগুলোর উদ্যেক্তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। কারি শিল্পের নিবেদিত প্রাণ মানুষদের সম্মাননা জানানোর পাশাপাশি ছিল রোহিঙ্গা শরণারর্থীদের উপরে তৈরি ভিডিওচিত্রের প্রদর্শনী। অতিথিরা জেনেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের কষ্টের কথা।
পশ্চিমা ঘরানার উচ্চমানের পরিবেশনা তো ছিলই।সঙ্গে ছিল কন্ঠশিল্পী সাঈদা তানির গাওয়া বাউল সম্রাট আবদুল করিমের গান।

british curry award 2017

ব্রিটেনে রেস্টুরেন্ট স্টাফ সংকট কমাতে আবারো ভিসা চালুর পক্ষে লিবডেম লিডার

Posted by onebanglanews.com on Tuesday, 28 November 2017