লন্ডনে ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদকে ঘৃনা জানিয়ে হাজারো মানুষের র‌্যালি

2409

ওয়ানবাংলানিউজ: লন্ডনে তীব্র ঠান্ডা উপেক্ষা করে শনিবার ইসলাম বিদ্বেষ, ইহুদী বিদ্বেষ, বর্ণবাদ ও ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃনা জানিয়ে র‌্যালি করেছে ব্রিটেনের হাজার হাজার মুসলিম, নন মুসলিমসহ নানান বর্ণ ধর্মের মানুষ। এই ক্যাম্পেইনের নেতৃত্ব দেয় স্ট্যান্ডআপ টু রেসিজম নামক সংগঠন। দুপুর ১২টায় বিবিসি পটল্যান্ড প্যালেস থেকে শুরু হয়ে ৩ ঘটিকায় গিয়ে শেষ হয় ১০ ডাউনিং স্ট্রিটে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বর্ণবাদ বিরোধী গ্রুপের নেতারা।
সমাবেশ থেকে হাজারো মানুষ বর্ণবাদের বিরুদ্ধে ও ইসলাম বিদ্বেষের শিকার মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। ‘পানিশ এ মুসলিম চিঠি’র দিয়ে মুসলিম সমাজে ভীতি ছড়ানোর চেষ্টার পর শনিবারের এই র‌্যালি ছিল সর্ববৃহ। র‌্যালিতে আসা সাধারণ মানুষ বলেন, ব্রিটেনে বর্ণবাদীদের সহ্য করা হবে না
তবে বিশাল এই র‌্যালিতে বাংলাদেশী সংগঠনের উপস্থিতি ছিল খুবই নগন্য। এধরনের র‌্যালি কিংবা সমাবেশে যোগদানের উপর গুরুত্ব দিয়েছেন উপস্থিতি প্রতিবাদকারীরা।
বর্ণবাদ বিরোধী র‌্যালিতে অংশনেয় শতাদিক মানবাধিকার ও কমিউনিটি সংগঠন। আতংকিত না হয়ে বর্ণবাদকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা আহবান জানিয়েছেন বক্তারা। জাকির হোসেন কয়েছ টিভি ওয়ান নিউজ লন্ডন।