রোমানিয়ার পাহাড়ে মিলল নিখোঁজ ব্রিটিশ শিক্ষার্থীর মরদেহ!

27

সাইফ হাসান: রোমানিয়ার বুসেগি পর্বতমালায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হওয়া জর্জ স্মিথ নামের এক ব্রিটিশ শিক্ষার্থীর মৃ*তদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। উদ্ধারকারী দল অত্যন্ত দুর্গম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তার মরদেহের সন্ধান পায়। পরিবার তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছে।

যুক্তরাজ্যের শ্রপশায়ারের বাসিন্দা জর্জ স্মিথ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত নভেম্বরে রোমানিয়ার বুসেগি পর্বতমালায় হাইকিংয়ের সময় তিনি দিকভ্রান্ত হয়ে পড়েন এবং উদ্ধারকারী দলকে ফোন করে নিজের শারীরিক ক্লান্তির কথা জানান। এরপর থেকেই রোমানিয়ার স্থানীয় মাউন্টেন রেসকিউ টিম সেখানে টানা অনুসন্ধান চালিয়ে আসছিল।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া দেহটি জর্জ স্মিথেরই, তবে নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষা করা হবে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে তার মরদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, জর্জ তাদের পরিবারের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। তারা রোমানিয়ার উদ্ধারকারী দল, এভন অ্যান্ড সমারসেট পুলিশ এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন যারা এই দীর্ঘ সময়ে তাদের পাশে ছিলেন।

জর্জ স্মিথের প্রাক্তন স্কুল ও তার স্থানীয় রাগবি ক্লাবও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, জর্জ তাদের দলের অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত একজন সদস্য ছিলেন, যিনি নতুনদের প্রশিক্ষণেও নিয়মিত সহায়তা করতেন।

#aknews #onebanglanews #রোমানিয়া #যুক্তরাজ্য #সংবাদ