লন্ডন হামলা: আহত ২১ জনের অবস্থা আশঙ্কাজনক: এ পর্যন্ত ১২জন গ্রেফতার: এমসিবির নিন্দা

2986

ওয়ানবাংলানিউজ: লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলার ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার এক বিবৃতিতে এ গ্রেফতারে বিষয়টি জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। এদিকে আহত ৪৮ জনের মধ্যে ২১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। অন্যদিকে ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রিটেনে মুসলিমদের সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসদমন কমান্ড-এর পুলিশ কর্মকর্তারা রবিবার ভোরে ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের বার্কিং ও ইস্ট লন্ডন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে তিন ব্যক্তি পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং ছুরিকাঘাতে হামলা চালায়। লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর বোরো মার্কেট এলাকায়হামলাকারীরা একাধিক মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সাত ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৮জন। পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে।

এদিকে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, হামলায় গুরুতর আহত ৪৮জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।