দুই আসনের ভোটারদের দরজায় কনজারভেটিভ ফ্রেন্ডস

1467

লন্ডন সংবাদদাতা: আর মাত্র তিনদিন পর ৮জুন বৃটেনের জাতীয় নির্বাচন। পার্লামেন্ট নির্বাচনে হামস্ট্রীড ও কিলবর্ন আসনে কনজারভেটিব প্রার্থী ক্লেয়ার লুইসকে জয়ী করতে ভোটারদের দরজায় দরজায় গিয়েছেন ক্যামডেন কনজারভেটিব। শেষ সময়ের প্রচারণায় সাপ্তাহিক ছুটির দিন শনিবার সমগ্র ক্যামডেন ব্যাপী প্রচারণা চালায় ক্যামডেন কনজারভেটিব। এ সময় তারা ক্যামডেনের অপর আসন হলবর্ণ ও সেন্টপানক্রাসেও কনজারভেটিবের পক্ষে প্রচারপত্র বিলি ও জনসংযোগে অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণায় কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশের পক্ষে শাহীন আহমদ, মোহাম্মদ সাইফুল শিপু, শামীম আহমদ, গিয়াস উদ্দিন, রুকন আহমদ, ফয়সল আহমদ, দুলু চৌধুরী সহ বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত কনজারভেটিব দলীয় নেতাকর্মীর এ প্রচারণায় অংশগ্রহণ করেন।