সিলেট মাতালো জয়বাংলা কনসার্ট

753

সিলেট সংবাদদাতা: সিলেট মাতালো রোড টু জয়বাংলা কনসার্ট। শুক্রবার সন্ধ্যায় নগরির আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কনসার্টে অংশ নেয় ব্যান্ডদল মেকানিক্স ও নেমেসিস।

প্রথমে গানে গানে দর্শক মাতিয়ে তোলে ব্যান্ডদল মেকানিক্স। এরপর মঞ্চে আসে ব্যান্ডদল নেমেসিস। গানের তালে মেতে উঠেন দর্শকরাও।

আয়োজকরা জানান, প্রতি বছর ঢাকায় জয়বাংলা কনসার্ট আয়োজন করা হলেও, এবছরই প্রথম ঢাকার বাইরে সিলেট ও খুলনায় এই আয়োজন করা হলো।

দেশব্যাপী নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ ছড়িয়ে দিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা