দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত

698

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিব উল্লাহ।