ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে লন্ডনে ট্রাফলগার স্কয়ার ও পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে কলচেস্টার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রথমে লন্ডনের বিখ্যাত ট্রাফলগার স্কয়ারে জড়োহন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল সহকারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ মঈনুল হোসেন, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন নেতৃত্বের কলচেস্টার বিএনপির নেতাকর্মীরা অংশনেয়।
সমাবেশ থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করা হয়। অন্যতায় বিশ্বের প্রতিটি দেশে আন্দোলন আরো বেগবান করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেত্রীবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।















