সুইন্ডনের শাহজালাল সেন্ট্রাল মস্ক এন্ড বাংলাদেশ ইসলামিক সেন্টারে ‘ভিজিট মাই মস্ক’ পালন

927

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বিভিন্ন শহরের মত সুইন্ডনের শাহজালাল সেন্ট্রাল মস্ক এন্ড বাংলাদেশ ইসলামিক সেন্টারে ‘ভিজিট মাই মস্ক’ ডে পালিত হয়েছে। গত ১৮ই ফেব্রুয়ারি রোববার ‘ভিজিট মাই মস্ক’ অপেন ডে পালন উপলক্ষে যুক্তরাজ্যের মসজিদগুলো নন-মুসলিম নারী পুরুষ ও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো। ওইদিন প্রায় দুইশ’ মসজিদ নন-মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মসজিদগুলোতে নারী পুরুষের ঢল নামে। সুইন্ডনের শাহজালাল সেন্ট্রাল মস্ক এন্ড বাংলাদেশ ইসলামিক সেন্টারে ‘ভিজিট মাই মস্ক’ পালন
উপলক্ষে প্রায় ১০০ নন মুসলিম মসজিদ পরিদর্শন করেন। তাঁরা মসজিদটি ঘুরে দেখেন। মসজিদ যে উপসনার স্থান, এখানে গোপনীয় কোনো কর্মকান্ড পরিচালিত হয়না- এ ধরনেরই একটি স্বচ্ছ ধারণা নিয়ে ফিরে যান তারা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মালিক, ও বাইবেল পাঠ করেন কেনন মাইকেল জনসন।

এসময় অন্যান্যদের মধ্যে মসজিদ পরিদর্শন করেন স্থানীয় এমপি সলিসিটর জেনারেল রবার্ট বাকলেন্ড কিউসি এমপি, সুইন্ডনের মেয়র কাউন্সিলার মাউরিন পেনি, পুলিশ এন্ড ক্রাইম কমিশনার আংগুস ম্যাকপার্সন এমবিই, এলান ফেক্টর, কাউন্সিলার ডেভিড রেনার্ড, কাউন্সিলার এলিসন বাকনেল, কাউন্সিলার স্টিভেন বাকনেল, মেরিওন সুইট, কাউন্সিলার জোনাব আলী, কাউন্সিলার টিম সুইনইয়ার্ড, কাউন্সিলার আব্দুল আমিন, কাউন্সিলার চার্লি সিডনি স্মিথ, কাউন্সিলার নিক হাগস, কাউন্সিলার সুচান হাগস, ক্যানন মাইকেল জনসন, নাজমা বেগম প্রমুখ।